1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বাস থেকে ইয়াবা উদ্ধার, ড্রাইভারসহ আটক ৩

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সৌদিয়া কোচ ও তিনটি মোবাইল জব্দ করে। পরে গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করেন টেকনাফ বিজিবি- ২ ব্যাটালিয়ন সদস্যরা।

শুক্রবার নিয়মিত যান চলাচল তল্লাশিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্য গ্রামের মুহাম্মদ কালো মিয়ার ছেলে মো. দিদার (৩৮), কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালি ছাইড়াখালী গ্রামের নবী হোসাইনের ছেলে মো. হাসান আলী (২৮) ও মো. ফেরদৌসের ছেলে মোহাম্মদ আরিফ (১৯)।

শুক্রবার রাতে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করে টেকনাফ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া কোচ আসলে তা থামিয়ে তল্লাশি করা হয়। পরবর্তীতে বাসটি তল্লাশিকালে চালক, সুপারভাইজার এবং হেলপারের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিংয়ের উপরে সাউন্ডবক্সের ভিতরে এবং সিটের নিচে চুম্বক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT