1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

বাসের ধাক্কায় বাবা-মা-মেয়ের মৃত্যু

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২১৬ Time View

বাংলার আকাশ ডেস্ক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী সড়কের লক্ষীপুর দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুদুর রহমান (৫০), স্ত্রী হামিদা বেগম মনোয়ারা (৪৫) ও মেয়ে মেহের নিগার (১৩)। পুলিশ বলে, সকালে বাবা-মা দুজনে তাদের মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে দেবাডাঙ্গী লক্ষীপুরের মাদ্রাসাতুল হুদা নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বিলপাড়া এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মাসুদের স্ত্রী হামিদা মারা যান। মুমূর্ষু অবস্থায় মাসুদ ও তার মেয়ে নিগারকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বাবা ও মেয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফায়ার সার্ভিস অফিসার সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT