1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ মেসির প্রশংসায় রোনালদো নাজারিও, ‘সর্বকালের সেরা’ বিতর্কের অবসান চান ব্রাজিল কিংবদন্তি হরমুজ প্রণালি উন্মুক্ত করার ইঙ্গিত, শান্তি উদ্যোগ নিয়ে শেহবাজ শরিফের মন্তব্য বস্ত্রশিল্পে করের চাপ বাড়ায় উদ্বেগ, আমদানি নির্ভরতা বৃদ্ধির শঙ্কা কানাইপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

ফাইনালে বৃষ্টি হলে কে চ্যাম্পিয়ন হবে?

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২০২ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার লড়াইয়ে রাত ৮টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আকাশ ৭৮ শতাংশ মেঘলা থাকতে পারে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।

গত বছর আইপিএলের ফাইনালের জন্য একটি রিজার্ভ-ডে ছিল, কিন্তু এই বছর নেই। কাজেই আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে?

সন্ধ্যা ৭.৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। ম্যাচের কাট অফ টাইম ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। যদি ম্যাচটি শুরু হয় ৮টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন।

কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

পয়েন্ট টেবিলে গুজরাট টাইটান্স ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে। চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT