1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

নরসিংদীর রায়পুরা উপজেলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক (২০) এবং সোনাকান্দি এলাকার হরজু মিয়ার ছেলে বুলবুল (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনই জবা মেম্বার গ্রুপের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে জবা মেম্বার ও তার সমর্থকরা স্পিডবোটে করে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করেন। এ সময় তারা হামলা চালালে প্রতিপক্ষ মিস্টার গ্রুপের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিকসহ পাঁচজন আহত হন।

আহত অনিককে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বুলবুলেরও মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, গত বছরের ৮ ডিসেম্বর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মামুন নামে এক প্রবাসী নিহত হন। ওই মামলায় আসামি হওয়ার পর জবা মেম্বার, আলাল মুন্সীসহ তাদের গ্রুপের সদস্যরা এলাকা ছেড়ে ছিলেন। এরপর বিভিন্ন সময়ে তারা সশস্ত্র লোকজন নিয়ে এলাকায় ফিরে আসার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT