1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর জোনের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনের কারণে তাকে ডিবি সদর জোনের দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সৈয়দ মো. আলমগীর হোসেনকে ২৩ জুন দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পুলিশ ইউনিট ও থানায় পাঠানো হয়েছে।

তবে প্রশাসনিক এই বদলির পেছনে কোনো নির্দিষ্ট কারণ অফিস আদেশে উল্লেখ করা হয়নি। কর্তৃপক্ষ এটিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT