1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১ মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পায়রা নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের স্বপ্ন, স্থায়ী বাঁধের দাবি প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী মোহাম্মদপুরে প্রকাশ্যে অপরাধ, বাড়ছে জনমনে আতঙ্ক মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আজ, রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার আশা

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৩৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয়।
এরই অংশ হিসেবে গত সোমবার ফরিদপুর সদর উপজেলার ১০৮ টি মন্দিরে শুভেচ্ছা বিনিময় স্বরূপ অনুদান এবং পূজা চলাকালীন ‌ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ মিসেস ঝর্না হাসান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ সাহা, সহসভাপতি ডাক্তার প্রকাশ স্বরূপ সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, অ্যাডভোকেট তুষার দত্ত, সাংগঠনিক কাউন্সিলর অপূর্ব কুমার সাহা উপজেলা পূজা কমিটির সহ-সভাপতি নিখিল দে ও জগ জীবন সাহা, উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায় ‌ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার। এর আগে গত রবিবার ফরিদপুর পৌরসভার ৮৯ টি পূজা মন্দিরে অনুরূপ-কর্মসূচি পালন করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT