1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রিবুল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২২ জুন) সকাল প্রায় ১০টার দিকে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবরে সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম শোক প্রকাশ করে বলেন, মো. রিবুল হোসেন ছিলেন দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও সৎ একজন কর্মকর্তা। তার মৃত্যুতে প্রশাসন একজন দক্ষ সহকর্মীকে হারিয়েছে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT