1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১ পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

ফরিদপুরে দক্ষিণ ঝিলটুলিতে মাতালের উৎপাত 

বাংলার আকাশ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ Time View

 

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় মদ সহ বিভিন্ন ধরনের মাদকসেবীদের উৎপাতে নাকাল এলাকাবাসী। সন্ধ্যা হলেই লামিয়া মার্কেট, জিলানী মসজিদ, প্রফেসর্স টাওয়ার সংলগ্ন এলাকায় এসব সমাজ বিরোধীদের আনাগোনায় এলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রবিবার (২৫ ডিসেম্বর, ২০২২) সন্ধ্যায় এমন একটি ঘটনার শিকার হন এনজিও শাপলার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল।

ঘটনার দিন চঞ্চলা মন্ডল শাপলা শিশু কেন্দ্রের শিশুদের নিয়ে ব্যাপ্টিস্ট মিশন ঘুরে দক্ষিণ ঝিলটুলি লামিয়া মার্কেট সংলগ্ন এক বন্ধুর বাড়িতে এলে মাতালদের খপ্পরে পড়েন। শহীদ নামক এক মাদকাসক্ত মাতাল অবস্থায় চঞ্চলা মন্ডলের গাড়ির ড্রাইভারকে মারধোর করে এবং গাড়িতে থাকা বিদেশিনী ও বালিকাদের ওপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করে। স্থানীয় কয়েক ব্যক্তির হস্তক্ষেপে রক্ষা পান বিদেশিনী সহ গাড়ির অন্য বালিকারা।

এমন অবস্থায় এলাকায় পুলিশী তৎপরতা বাড়ানো দরকার বলে আশা করেন স্থানীয়রা।

উলেখ্য, একই স্থানে গত ১৯ ডিসেম্বর রনি নামক এক মাদকসেবী চাপাতি হাতে পথচারী ও পার্শ্ববর্তী বসতবাড়িতে হামলা চালায়। এলাকাবাসী থানায় খবর দিলে ফরিদপুর সদর থানার এস আই নাইম এসে রনিকে গ্রেপ্তার করেন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT