1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে আগুন, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর শহরের একটি মার্কেটের গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় শহরের সরকারি নিউ মার্কেট এলাকার মৌ সুপার মার্কেটের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, মার্কেটের একটি গার্মেন্টস পণ্যের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধারকাজে সহযোগিতা করেন।

আগুনে গোডাউনে থাকা নকশী কাঁথা, পোশাকসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। এছাড়া আগুন নেভানোর সময় ব্যবহৃত পানির কারণে কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক দশ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT