1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, অন্যূন জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন জোরদারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনে সরকারের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT