1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

পেঁয়াজ রপ্তানিতে ভারতের ৪০ শতাংশ শুল্কারোপ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩২১ Time View

দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়তে থাকায় পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত।

শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্কারোপের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কার্যকর হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে।

রয়টার্স জানিয়েছে, ভারতে মূল্যস্ফীতি বাড়তে থাকায় পেঁয়াজ, টমেটোসহ বেশি ব্যবহার হয় এমন প্রায় সব ধরনের সবজির দাম বাড়ছে। গত কয়েক মাসে এসব সবজির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। আগস্টের বড় সময়জুড়ে বৃষ্টি না হওয়ায় ভারতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। সবজি উৎপাদনেও এর প্রভাব পড়ছে।

এতে সব ধরনের সবজির দাম বাড়ছে।

বিশ্বের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত থেকে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মালয়েশিয়া, শ্রীলংকাসহ বেশ কয়েকটি দেশ পেঁয়াজ আমদানি করে থাকে। তবে নিজেদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতেই শুল্ক বাড়ানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সরবরাহ সংকটে বাংলাদেশে মৌসুম শেষ না হতেই পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। কয়েক দিনের ব্যবধানেই পেঁয়াজের দামে সেঞ্চুরি হয়। তখন দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৪ জুন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT