1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

পদত্যাগ করতে নারাজ রমিজ, কী আছে পিসিবি প্রধানের ভাগ্যে?

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৮৫ Time View

ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে আসীন হন রমিজ রাজা। তার সময়ে পাকিস্তান ক্রিকেটে ইতিবাচক অনেক কিছুই হয়েছে। তবু পদ নিয়ে টানাটানি পড়ে গেছে রমিজের।

কেন? অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়তে হয়েছে ইমরান খানকে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ। তারপর থেকেই গুঞ্জন, ইমরানের ঘনিষ্ঠ রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হবে পিসিবির পদ থেকে।

গত সেপ্টেম্বরে ইমরানের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ রাজা। ইমরান যেহেতু পদ হারিয়েছেন, ঝুঁকিতে আছেন রমিজও।

রমিজের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠিকে আবারও দেখা যেতে পারে বলে খবর জানাচ্ছে পাকিস্তানি গণমাধ্যমগুলো।

কেননা মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফের সঙ্গে ৭৩ বছর বয়সী সাংবাদিক ও ব্যবসায়ী নাজাম শেঠির সম্পর্ক অনেক দিনের। শাহবাজ প্রধানমন্ত্রী হয়ে তার কাছের লোককে পিসিবির বড় পদে বসাতে চাইবেন, এটাই স্বাভাবিক।

তবে আকাশে–বাতাসে যত খবরই ভেসে বেড়াক, পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব স্বেচ্ছায় ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন রমিজ রাজা। নতুন প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেন, সেই অপেক্ষাই করবেন পিসিবি চেয়ারম্যান। আপাতত নিজে থেকে দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছে নেই তার।

পিসিবির চেয়ারম্যান হয়ে স্বল্প সময়ের মধ্যে বেশ সফলতা দেখিয়েছেন রমিজ রাজা। দীর্ঘ ২৪ বছর পর তিনি অস্ট্রেলিয়াকে পাকিস্তান সফরে আনতে পেরেছিলেন। এটা তার বড় কৃতিত্ব। এছাড়া ভারতের সঙ্গে পাকিস্তানের খেলার বিষয়েও তার উল্লেখযোগ্য অগ্রগতি ছিল। সময় পেলে হয়তো এ ক্ষেত্রেও সফল হতে পারতেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT