1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

নরসিংদীতে কুকুর হত্যার ঘটনায় আরও এক নারী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


নরসিংদীতে একটি কুকুরকে গলায় দড়ি ও ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় আরও এক নারীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ ঘটনায় মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নজরপুর এলাকা থেকে অভিযুক্ত শাহিনারা বেগম (৫২)কে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী পৌরসভার কামারগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৪ জুন সকালে নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে একটি কুকুরের গলায় দড়ি ও ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ মামলা করে তদন্ত শুরু করে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তের ধারাবাহিকতায় ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শাহিনারা বেগমের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশের দাবি, কুকুর হত্যার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT