1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১ মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পায়রা নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের স্বপ্ন, স্থায়ী বাঁধের দাবি প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী মোহাম্মদপুরে প্রকাশ্যে অপরাধ, বাড়ছে জনমনে আতঙ্ক মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আজ, রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার আশা

নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে সমাবেশ করছে দলটি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে সমাবেশ রোববার দুপুরে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় শুরু হওয়া সমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্পাদকমণ্ডলীর নেতারা।

এর আগে দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেখা ব্যানার-ফেস্টুন হাতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।  এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলমুখী সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে আশপাশের অনেক সড়কে। এই সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফকিরাপুল, নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন সাদা পোশাকের সদস্যরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT