1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

নতুন পে-স্কেলের খসড়া গেজেট প্রণয়নের কাজ চলছে, বেতন বৃদ্ধির সুপারিশ পর্যালোচনায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে খসড়া গেজেট প্রণয়নের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, সরকার নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করছে। তবে প্রথম ধাপেই নতুন মূল বেতন (বেসিক পে) কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি পে-কমিশনের সুপারিশ মূল্যায়ন করে একটি বাস্তবায়ন রোডম্যাপ প্রস্তুত করেছে, যা চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হতে পারে।

জানা গেছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক তিনটি পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে।

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বা এর কিছু কম বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে গড়ে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

এছাড়া নতুন পে-স্কেলে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে।

তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেলের চূড়ান্ত কাঠামো নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT