1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ মেসির প্রশংসায় রোনালদো নাজারিও, ‘সর্বকালের সেরা’ বিতর্কের অবসান চান ব্রাজিল কিংবদন্তি হরমুজ প্রণালি উন্মুক্ত করার ইঙ্গিত, শান্তি উদ্যোগ নিয়ে শেহবাজ শরিফের মন্তব্য বস্ত্রশিল্পে করের চাপ বাড়ায় উদ্বেগ, আমদানি নির্ভরতা বৃদ্ধির শঙ্কা কানাইপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

ধর্ষণের পর হত্যা, বাথরুমে মিলল ছাত্রীর লাশ

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮৪ Time View

বাংলার ডেস্ক রিপোর্টঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের রাসেল শিকদারের ঘরের বাথরুমের তালা ভেঙ্গে ফরিদা খানম (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে লাশ উদ্ধার করা হয়।

এদিকে পালিয়ে যাওয়ার সময় ওই বাড়ির মালিক অভিযুক্ত রাসেল শিকদারকে (২২) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব।

ছাত্রীর বাবা জানান, বাড়ির সামনে তাদের একটি মুদি দোকান আছে। তার মেয়ে ওই দোকানে বেচাকেনা করছিল। সন্ধ্যার দিকে রাসেল বাকি টাকা দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নেয়। দীর্ঘ সময় মেয়েকে না পেয়ে তারা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে রাসেলের বাড়ি তল্লাশি করেন তারা।

রাসেলদের বাড়িতে খুঁজতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তার ঘরের বাথরুমের তালা ভেঙ্গে মৃত অবস্থায় মেয়েকে উদ্ধার করা হয়। মেয়ের হাত-পা এবং মুখ বাঁধা ছিল বলে জানান স্থানীয়রা।

বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব বলেন, মেয়েকে ধর্ষণপূর্বক হত্যা করা হয়েছে বলে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT