1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৩১ Time View

মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তার নরপশু পিতাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের ওই বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগে বৃহস্পতিবার বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাবাকে গ্রেফতার করে। এ ঘটনায় গত বুধবার রাতে ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন তরুণীর মা তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় তার বাবা ফাঁকা বাড়িতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ঘরে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন।

এ সময় তরুণীর মা বাড়িতে ফিরে বিষয়টি দেখে ডাক-চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় গত বুধবার রাতে ধর্ষণের শিকার তরুণীর মা সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বৃহস্পতিবার থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম বলেন, প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে পিতাকে গ্রেফতার করা হয়েছে দ্রুত তাকে আদালতে পাঠানো হবে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT