1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

দ্রুত মিলছে দুবাইয়ের পর্যটন ভিসা, ভ্রমণকারীদের জন্য হোটেল ও বিনোদনে ছাড়

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পর্যটকদের জন্য নতুন সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এখন দুবাইয়ের টুরিস্ট ভিসা মাত্র ৪৮ কর্মঘণ্টার মধ্যেই সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে পর্যটকদের আকৃষ্ট করতে হোটেল, বিনোদনকেন্দ্র ও বিভিন্ন ভ্রমণ কার্যক্রমে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে ভ্রমণকারীদের সংখ্যা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ভ্রমণ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি পর্যটকদের জন্য আবাসন ও বিনোদন খাতেও নানা ধরনের অফার দেওয়া হচ্ছে। অনেক হোটেলে তুলনামূলক কম খরচে থাকার সুযোগ মিলছে। কিছু হোটেলের কক্ষ ১৩৯ দিরহাম থেকেও পাওয়া যাচ্ছে।

এ ছাড়া দুবাইয়ের জনপ্রিয় পর্যটন কার্যক্রম যেমন ডেজার্ট সাফারি, জেট স্কি ও বাগি রাইডে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এতে কম খরচে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা।

বিশেষজ্ঞদের মতে, দুবাই ভ্রমণে বড় একটি ব্যয়ের অংশ হলো আবাসন। তাই পর্যটন মৌসুমে দর্শনার্থীদের আকৃষ্ট করতে অনেক হোটেল বিভিন্ন ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করে থাকে।

ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, আগে থেকে বুকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন হোটেলের মূল্য ও অফার যাচাই করে নেওয়ার জন্য। অনেক সময় সরাসরি যোগাযোগ বা নির্দিষ্ট সময়ের প্রচারণামূলক অফারে আরও কম খরচে থাকার ব্যবস্থা পাওয়া যায়।

দ্রুত ভিসা প্রক্রিয়া ও বিশেষ ছাড়ের কারণে দুবাইয়ে চলতি গ্রীষ্মে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT