1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

‘দেশে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, পুলিশে ঢাকার দায়িত্বে যিনি আছেন, এ বিষয়ে আমার নলেজে যতটুকু আছে, সেগুলো তাকে জানাতে চাই। সে কারণেই আমি ডিবিতে এসেছি।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে, ছাত্ররাজনীতি করতে করতে এতদূর এসেছি। আমি গতকাল (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন করে বলেছি, যেটা আপনারা দেখেছেন। কয়েকদিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোমা মেরেছে। এ ধরনের বেশকিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি।’

শামীম ওসমান আরও বলেন, ‘সেই দেশই উন্নত হয়, যে দেশের মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনো ঘটনা জানতে পারলে, সেগুলো যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানায়। এটি দেশের সব মানুষের দায়িত্ব। আমি সংসদ সদস্য হিসেবে না, আওয়ামী লীগেরও কোনো নেতা হিসেবে না, যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি- তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেই তথ্য সঠিক কিনা, সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’

এর আগে গত ২০ নভেম্বর শামীম ওসমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT