1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছেলে, জ্যেষ্ঠ সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ‘সাঁঝের মায়া’ ভবনে রাখা হবে। রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মা কবি সুফিয়া কামালের কবরের পাশে দাফন করা হবে।

শাহেদ কামাল ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান শুরু করেন। ২০১২ সাল পর্যন্ত তিনি বিভাগটির শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন।

কর্মজীবনের একটি বড় সময় তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সক্রিয় সদস্য ছিলেন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT