1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

জনগণ আবারও আ.লীগকে ক্ষমতায় দেখতে চায়: শাকিল খান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৪ Time View

চিত্রনায়ক শাকিল খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। তাই আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি বলেন, বিদেশী সহায়তা ও শক্তির ওপর নির্ভর করে যারা দেশের ক্ষমতায় আসতে চক্রান্ত করছে তারা দেশ ও জাতির শত্রু। কারণ তারা দেশের সুনাম ক্ষুণ্ণ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে।

শনিবার সন্ধ্যা ৭টায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, যারা বিদেশী বন্ধুদের পিছু হাঁটছেন, তারা ভুল পথে এগুচ্ছেন। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস, তাই জনগণকে সঙ্গে নিয়ে তাদের পথ চলা উচিৎ।

প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান গাজী ও শফিকুল ইসলাম শান্তসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এর আগে শাকিল খান মোংলা উপজেলার জয়মনি, চিলা, বৈদ্দমারী, টাটিবুনিয়া ও পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে পথসভা ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT