1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ করতে এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, চীনে বিনিয়োগ কার্যালয় চালু হলে দেশটির বিনিয়োগকারীরা বাংলাদেশে না এসেও প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পেতে পারবেন। বিনিয়োগের আগ্রহ প্রকাশ থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক এখন বাণিজ্য থেকে শিল্প অংশীদারিত্বের নতুন পর্যায়ে প্রবেশ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দেশ বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

তিনি জানান, বিনিয়োগ বাড়াতে সরকার ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। ব্যবসার অনুমোদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বৈষম্যহীন পরিবেশ, মূলধন ও মুনাফা ফেরত নেওয়ার সুবিধা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের বিষয়ও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব এলাকায় আধুনিক অবকাঠামো, বন্দর সুবিধা, সরবরাহ ব্যবস্থা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য চীনা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে চীনা কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT