1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম আসরের কার্যক্রম শুরু হয়।

আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। বিশ্বের ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি এতে যোগ দিয়েছেন।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নতুন বিনিয়োগ সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের উন্নয়ন কৌশল ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

এর আগে সম্মেলনের উদ্বোধনী পর্বে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।

সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মতবিনিময়ে অংশ নেন। এসব আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এছাড়া সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT