1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। জামায়াতে ইসলামী সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা বা অসৌজন্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে দাবি করা হয়, কর্মসূচি শেষ হওয়ার পর কিছু অতিউৎসাহী ব্যক্তি বা বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দলের পক্ষ থেকে অভ্যন্তরীণভাবে বিষয়টি পর্যালোচনা করা হবে।

জামায়াত জানায়, তদন্তে কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে দলটি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। পাশাপাশি গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT