1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

খাদ্যপণ্য রফতানি নিয়ে ইউক্রেনকে ‘ব্ল্যাকমেইল’ করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৫৫ Time View

 

ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার রাশিয়ার পরিকল্পনাকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সোমবার পুতনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। খবর আনাদোলুর।

মার্কিন এ শীর্ষ কূটনীতিক বলেন, পুতিনের আশ্বাসে ইউক্রেনের ওডেসা বন্দরে ২ কোটি টন গম বিদেশে রফতানির জন্য জাহাজে ভরা হলেও রাশিয়ার নিষেজ্ঞার কারণে কৃষ্ণসাগর দিয়ে এসব জাহাজ চলাচল করতে পারছে না।

এটা করে পুতিন আসলে ইউক্রেনকে ব্ল্যাকমেইল করছে। ইউক্রেনের শস্য আটকে থাকার কারণে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দেওয়া ও সাধারণ মানুষের অভুক্ত থাকার শঙ্কা তৈরি হয়েছে।

রাশিয়ার নেতারা শস্য বের করে নিতে ইউক্রেন ও তুরস্কের সঙ্গে একটি পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক সমুদ্র সীমায় তুরস্কের নৌবাহিনী পানিতে রাখা মাইন সরাবে এবং আন্তর্জাতিক সমুদ্রসীমানা পর্যন্ত জাহাজগুলোকে প্রহরা দিয়ে নিয়ে যাবে।

রাশিয়ার যুদ্ধজাহাজ এরপর শস্যবাহী জাহাজগুলোকে প্রহরা দিয়ে বসফরাস প্রণালীতে নিয়ে যাবে।

ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিছে রাশিয়া।

ইউক্রেন বিশ্বের গম ও ভুট্টার মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এসব খাদ্য শস্য সেখানে আটকে আছে।

খাদ্য শস্যে আটকে থাকার কারণে এর প্রভাব পড়েছে বিশ্বের অন্য দেশগুলোতে। বিশেষ করে আফ্রিকার দেশগুলো সবচেয়ে ক্ষতির মুখে পড়বে।

আফ্রিকার দেশগুলোর খাদ্য নিশ্চিত করতে গত সপ্তাহের শেষে রাশিয়া যান আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সেল।

তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপর পুতিন আশ্বস্ত করেন তিনি ইউক্রেনের শস্য বের হয়ে যাওয়ার সুযোগ দেবেন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT