1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

খাগড়াছড়িতে মোটরসাইকেলে এসে শ্রমিককে গুলি, হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২০ জুন) রাতে উপজেলার যৌথখামার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে যৌথখামার এলাকায় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সেখানে থাকা একটি বাঁশবাহী গাড়ির শ্রমিক জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।

স্থানীয়দের কেউ কেউ এ ঘটনার সঙ্গে আঞ্চলিক সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে এক শ্রমিক আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT