1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১ মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পায়রা নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের স্বপ্ন, স্থায়ী বাঁধের দাবি প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী মোহাম্মদপুরে প্রকাশ্যে অপরাধ, বাড়ছে জনমনে আতঙ্ক মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আজ, রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার আশা

করণের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৯৪ Time View

জেনিফার উইঙ্গেট ও করণ সিং গ্রোভার ভালোবেসে বিয়ে করেছিলেন। সারাজীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করেছিলেন। তবে সম্পর্ক টেকেনি দুই বছরের বেশি।

তাদের প্রেমের শুরু ‘দিল মিল গয়া’র সেটে। বিয়ে করেন ২০১২ সালে। আর বিচ্ছেদ হয়ে যায় ২০১৪ সালে। তাদের এই সিদ্ধান্তে তোলপাড় সৃষ্টি হয়েছিল অনুরাগীদের মাঝে। চলেছিল অবিরত চর্চা-আলোচনা। ভেঙে পড়েন জেনিফার।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আর করণের বিচ্ছেদটা সবার সামনে চলে এসেছিল। লোকজন আমাদের নামে উল্টোপাল্টা লিখছিল। আমি তখন সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না। সেই সময়টা খুব চাপের মধ্যে কেটেছিল। কী করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না।

কঠিন সময়ে কাজের মধ্যে ডুবেছিলেন জেনিফার। ব্যক্তিজীবনের সমস্যা ভুলে থাকতে আরও বেশি করে মন দিয়েছিলেন অভিনয়ে। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী। তিনি বলেন, আমি খুশি যে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বুঝতে পেরেছি যে আমি অনেক কিছু করতে পারি। মনে হয়, জীবনের সেরা সময় ছিল সেটি।

জেনিফারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন করণ। কিন্তু জেনিফার এখনো একা।

মুম্বাইয়ে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। ‘সাকা লাকা বুমবুম’, ‘কুসুম’, ‘কসৌটি জিন্দেগি কে’ সেগুলোর মধ্যে অন্যতম।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT