1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ট্রিপল হত্যাকাণ্ডে প্রধান আসামি ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার, হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার ফরিদপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে সভা ও র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরের ত্রিমুখী হত্যা মামলার মূল অভিযুক্ত আকাশ মোল্লা আটক আলফাডাঙ্গায় ঘরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুরে কোদাল হামলায় তিনজন নিহত, আহত একজন কালবৈশাখীর তাণ্ডবে বগুড়ায় গাছচাপায় প্রাণ গেল পান ব্যবসায়ীর যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, কয়েক অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, উদ্বোধন ও জনসভা আজ

ওটিটিতে ‘অশ্লীলতা’ নিয়ে ভিন্ন মত তমা মির্জার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৭ Time View

ইদানীং দেশীয় ওটিটিতে বিদেশি সংস্কৃতির চর্চা লক্ষ করা যাচ্ছে। টেলিভিশন কিংবা সিনেমা হলের চেয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টারসহ অন্যান্য ওটিটি প্লাটফর্মেই মুখ গুঁজে বসে থাকতে দেখা যায় এখনকার দর্শকদের। আর এ কারণে এসবের সঙ্গে মিল রেখে দেশীয় ওটিটিগুলোতে এখন  অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ কিছু দর্শকদের।

তবে নিজের সময় অনুযায়ী, পছন্দ মতো কনটেন্ট দেখার সুবিধার জন্যই মূলত ওটিটি প্লাটফরমগুলোর এত চাহিদা।কমেডি, হরর, রোমান্টিক, থ্রিলার কিংবা অ্যাকশন-প্ল্যাটফর্মগুলোও তাদের ডালা সাজিয়েছে বাহারি কনটেন্টে। বয়সভেদে এগুলোর আবার শ্রেণিবিন্যাস করা হয়েছে। অর্থাৎ ১৩ বছর বয়সের দর্শকদের জন্য আলাদা সিনেমা-সিরিজ। রয়েছে পনেরো বছর বয়সের দর্শকদের জন্যও, আবার কিছু রয়েছে ১৮ বছর বা তার ঊর্ধ্বের জন্যও। যেখানে শুধু কাছাকাছি দৃশ্য নয়, থাকছে নানা অশ্লীল, অশালীন দৃশ্যও। তবে এসব কিছুই পশ্চিমা বিশ্বে, তাদের সংস্কৃতি এবং দর্শক চাহিদার কথা মাথায় রেখে করা।

তবে দেশীয় কনটেন্টে এসব অশালীন দৃশ্যে থাকা কিংবা সেসব দৃশ্যে অভিনয় করা নিয়ে কি ভাবছেন তারকারা।  এ বিষয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা ওটিটির অশ্লীলতা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন।

তিনি বলেন, আমরা সব সময় আক্ষেপ করেছি আমাদের কাজগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কেন হয় না, এ নিয়ে। এখন বিদেশি দর্শকদের কথা মাথায় রেখেই আমাদের ওটিটিতে কাজ হচ্ছে। আবার সেখানে আমাদের দেশীয় গল্পও তুলে ধরা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, কোনটা অশ্লীল বা অশালীন, এটা যার যার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। চরিত্রে আর গল্পের খাতিরে আমাদের যতটুকু করতে হয় আমরা করি। দর্শকদেরও উচিত বিষয়গুলোকে গল্পের আনুসাঙ্গিক বিষয় হিসাবেই দেখা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT