1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ৭, আহত ৬ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক: বিমান যোগাযোগ ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা কুয়েত মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অব্যবস্থাপনায় অসন্তোষ, সাত দিনের আল্টিমেটাম এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: যাত্রীবাহী বিমানের মাত্র ৫০০ মিটার দূরে বিস্ফোরণ ফরিদপুরে প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এবার পার্কেও নারীদের নিষিদ্ধ করল তালেবান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩০০ Time View

সম্প্রতি আফগানিস্তানে নারীদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। এবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ বামিয়ানে জনপ্রিয় ‘বন্দ-ই-আমির’ জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন।

দেশটির নৈতিকতাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেন, পার্কে আসা নারীরা হিজাব পরছেন না। এ বিষয়ে একটি সমাধান না আসা পর্যন্ত নারীদের ওই পার্কে প্রবেশ নিষিদ্ধ করতে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‘বন্দ-ই-আমির’ পার্ক আফগানিস্তানের অন্যতম পর্যটনকেন্দ্র। ২০০৯ সালে পার্কটি আফগানিস্তানের প্রথম জাতীয় পার্কের মর্যাদা পায়। অনেকেই পরিবার নিয়ে এই পার্কে বেড়াতে যান। নারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এখন তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বর্ণনামতে, বিশেষ ভূতাত্ত্বিক গঠন ও অবকাঠামোর সঙ্গে কয়েকটি প্রাকৃতিক হ্রদ নিয়ে পার্কটি গড়ে উঠেছে। এর প্রাকৃতিক ও অনন্য সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।

খালেদ হানাফিকে উদ্ধৃত করে আফগান বার্তা সংস্থা টোলা নিউজ বলেছে, পার্কে গিয়ে দর্শনীয় স্থান দেখতেই হবে, এটা বাধ্যতামূলক কিছু নয়।

বামিয়ান শিয়া উলেমা কাউন্সিলের প্রধান নসরুল্লাহ ওয়ায়েজি বলেন, হিজাব না পরা এবং পরলেও দায়সারাভাবে পরার অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁরা বামিয়ানের বাসিন্দা নন। তাঁরা এখানে অন্য এলাকা থেকে এসেছেন।

আফগানিস্তানে নারীদের ওপর এ ধরনের বিধিনিষেধ নতুন কিছু নয়। সম্প্রতি দেশটিতে বিউটি পারলার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান প্রশাসন। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের পড়াশোনারও সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT