1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে মেসিকে বিশেষ সম্মান জানাবে কেপ ভার্দে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দে এবার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কঠিন এই লড়াইয়ের আগে প্রতিপক্ষকে হারানোর প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের ঘোষণা দিয়েছে দলটি।

কেপ ভার্দের প্রতিনিধি হোসে মারিয়া নেভেস জানান, ম্যাচ শেষে মেসিকে কেপ ভার্দের ১০ নম্বর জার্সি উপহার দেওয়া হবে, যেখানে তার নাম লেখা থাকবে। তার ভাষায়, মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং ফুটবলে তার অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কেপ ভার্দের মানুষের কাছে মেসি অত্যন্ত সম্মানিত একজন ক্রীড়াবিদ। তার বিপক্ষে খেলতে পারাটাই দলের জন্য গর্বের বিষয়।

অন্যদিকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো জানান, দলটি শুধুই অংশ নিতে নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তিনি বলেন, আগের ম্যাচগুলোতে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো লড়াই করা সম্ভব হয়েছে এবং এবারও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।

ভোজিনহো আরও বলেন, বিশ্বকাপে এতদূর আসার কথা অনেকেই কল্পনা করেননি। তবে দলের সামর্থ্যের ওপর তাদের আস্থা ছিল। আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলার সুযোগকে তিনি দলের জন্য একটি স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেন।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে রয়েছে, আর কেপ ভার্দের অবস্থান ৬৪তম। তবে গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্সের কারণে নকআউটের এই ম্যাচকে গুরুত্ব দিয়েই দেখছে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT