1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে ফরিদপুরে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ মিরাজ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিব হোসেন সোহাগ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা যুবদলের সহ-সভাপতি কে এম জাফর এবং জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।

বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা এবং জনস্বার্থ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, যেকোনো ধরনের অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক কর্মীদের সচেতন থাকতে হবে।

সমাবেশে নেতারা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT