1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালে সর্বোচ্চ দুর্নীতির ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকালের দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।

বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বাজেট জনবান্ধব হয়েছে। তার দাবি, বাজেট ঘোষণার আগে বা পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি ঘটেনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT