1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৯৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য জেলা ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে, (৩০ অক্টোবর) রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ভোক্তা অধিদপ্তর জেলা কমিটির সদস্য আসমা আক্তার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ।

সেমিনারে ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য বিশেষ ভাবে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT