1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মধ্যরাতে ট্রলারবোঝাই চোরাই সিমেন্টসহ আটক ২

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুরের হুলারহাট নৌ-বন্দর এলাকায় প্রায় দেড় হাজার প্যাকেট চোরাই সিমেন্টবোঝাই একটি কার্গো ট্রলার আটক করেছে পুলিশ। পুলিশ এ সময় চোরাই সিমেন্টের বাহন হিসেবে এমবি রনি খান নামের কার্গো ট্রলার ট্রলারের চালক ও এক ট্রলিচালককে আটক করেছে।

রোববার রাত ১২টার দিকে হুলারহাট নৌ-বন্দর এলাকার দামোদর খাল থেকে একটি ট্রলারে প্রায় দেড় হাজার বস্তা চোরাই সিমেন্ট জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবত কচা ও বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে দুই থেকে তিনটি চোরাই সিন্ডিকেট চক্র সক্রিয় থেকে মোংলা থেকে ঢাকা এবং ঢাকা থেকে মোংলা যাবার পথে সরকারি ও বেসরকারি বিভিন্ন কার্গো জাহাজ থেকে রাতের আঁধারে বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে চোরাচালানিদের কাছে বিক্রি করে দিচ্ছে।

আটককৃতরা হলেন- ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আব্দুল রবের ছেলে ট্রলারচালক রুবেল হোসেন (৩৩) এবং পিরোজপুর সদর উপজেলার লখাকাঠী গ্রামের সেলিম শেখের ছেলে।ট্রলিচালক রিয়াজুল শেখ (২২)।

পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম আরও জানান, কচা নদীর ভান্ডারিয়া উপজেলার শেষ প্রান্ত থেকে কাউখালী উপজেলা প্রান্ত পর্যন্ত একটি সঙ্গবদ্ধ চোরাচালান সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবত এসব নদীপথে চোরাই মালামালের ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে চোরাই সিমেন্ট নিয়ে একটি কার্গো ট্রলার হুলারবন্দর খালে প্রবেশ করে। চোরাই বিপুল পরিমাণ সিমেন্টের বস্তাগুলো ট্রলার থেকে ট্রলিতে নামানোর সময়  স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রলারটি আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে চোরাই সিমেন্টসহ ট্রলার এবং ট্রলির চালকদ্বয়কে আটক করে থানায় নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টসহ ট্রলার এবং ট্রলারের চালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT