1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

‘প্রথম ম্যাচটা হারার পর থেকে নাভার্স ছিলাম’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

জিম্বাবুয়ের কাছে টি-২০ ও ওয়ানডে সিরিজ হারের দগদগে ক্ষতের যন্ত্রণা নিয়ে দেশে ফিরেছে টাইগাররা। এই প্রথম আফ্রিকান দেশটির কাছে টি-২০ সিরিজে হেরেছে টাইগাররা। ২০১৩ সালের পর প্রথমবারের মতো হেরেছে ওয়ানডে সিরিজ। তাই সিরিজটি তামিমদের বহুদিন মনে থাকবে।

টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরে ভালো করতে পারছে না বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরের আগে অধিনায়ক বদলেও পাল্টানো যায়নি ভাগ্য। সিকান্দার রাজাদের কাছে তিন ম্যাচের সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে।

এমন ব্যর্থতার পর আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তার ভাঁজ বাংলাদেশ দলের সামনে। দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয় অবশ্য বলছেন, চেষ্টা করলে ভালো করা সম্ভব টি-টোয়েন্টিতে। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

বিজয় বলেন, আপনি যদি টি-টোয়েন্টি ধরেন এটা আমরা সবাই অবগত আছি এবং বাংলাদেশের সবাই জানে যে, আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। আমরা দলগতভাবে জানি আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। আমরা চেষ্টা করলে এখানে ভালো করা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের বোলিং-ব্যাটিং দুই বিভাগের সবার সামর্থ্য আছে বিশ্বমঞ্চে আমাদের ভালো পারফর্ম করা সম্ভব। আমরা বিশ্বাস করি অবশ্যই একটু সময় লাগছে কিন্তু আমি বিশ্বাস করি যে এবং প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করে যে আমরা ভালোভাবে ফিরতে পারব।

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেই হারে বাংলাদেশ। এর পর ওই ধাক্কা সামলানো যায়নি পুরো সিরিজেও। টি-টোয়েন্টির পর হারতে হয় ওয়ানডে সিরিজ। বিজয় বলছেন, প্রথম ম্যাচ হারের পর থেকে কিছুটা নাভার্স ছিলেন তারা।

তিনি বলেন, অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি আসলে বিস্মিত হয়েছি। আমাদের যে আশা ছিল জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। কিন্তু আমার মনে হয় যে এই একটা সিরিজ যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT