1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

রাসেল-হেটমায়ারদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৭৪ Time View

বাংলাদেশের বিপক্ষে আগামী ২ জুলাই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের কথা মাথায় রাখলেও এই সিরিজে আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ারকে দলে রাখেনি উইন্ডিজ।

মঙ্গলবার রাতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দল দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দলটির সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রভম্যান পাওয়েলকে। ফিরেছেন ডেভন থমাস, আর অলরাউন্ডার কিমো পল। চোট কাটিয়ে ওবেদ ম্যাকয় ফিরেছেন এই দলে। টেস্ট দলে থাকা গুদাকেশ মোতি আছেন ওয়ানডে স্কোয়াডে।

আগামী শনিবার শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। পর দিনই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এই দুই ম্যাচ হবে ডমিনিকায়। এর পর ৭ জুলাই গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও উইন্ডিজ।

সেই গায়ানাতেই ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে দুই দল। ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের সব ম্যাচ।

টি-টোয়েন্টি স্কোয়াড:
নিকলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামরাহ ব্রুকস, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়ানডে স্কোয়াড:
নিকলাস পুরান, শাই হোপ, শামরাহ ব্রুকস, কেচি কার্টি, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেস মোতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেইডেন সিলস।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT