দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে ১০৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে নিয়মিত ভিত্তিতে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবরের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন।
(নোট: সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।)
১. আবেদন ফরম ডাউনলোড: প্রার্থীরা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা সংগ্রহ করবেন। ২. প্রয়োজনীয় কাগজপত্র: পূরণকৃত আবেদন ফরমের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, বিএমডিসি নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), এনআইডি/জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ৩ কপি সত্যায়িত ছবি এবং পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের কপি সংযুক্ত করতে হবে। ৩. আবেদন পাঠানোর ঠিকানা: খামের ওপর পদের নাম উল্লেখ করে আগামী ১৭ অক্টোবর (সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে) সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে কর্তৃপক্ষ জানিয়ে দেবে।