1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

পেসার খালেদের কীর্তিই বাংলাদেশের প্রাপ্তি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৭৭ Time View

কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।

তবে কাঙ্ক্ষিত ফাইফারের কাছাকাছি গিয়েও তার দেখা পাননি। প্রথম ম্যাচে এক ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। পরের ম্যাচে এক ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট।

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ছিলেন উইকেটশূন্য।

এবার স্বরূপে ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পেলেন খালেদ আহমেদ।

৩১.৩ ওভারে তিনটি মেডেনসহ ১০৬ রানে ৫ উইকেট শিকার করলেন এ ডানহাতি পেসার।  ক্যারিয়ারে ৯ম টেস্টে এসে প্রথমবারের মতো এক ইনিংসে নিলেন ৫ উইকেট।

জেডেন সিলসকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে কাঙ্ক্ষিত ফাইফারের দেখা পান খালেদ।  এর পরই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। ১৭৪ রানের লিড নেন স্বাগতিকরা।

খালেদের এই সাফল্যে দারুণ উৎফুল্ল অধিনায়ক সাকিব আল হাসান। ফাইফারের নাম লেখার সঙ্গে সঙ্গে মাঠেই খালেদকে জড়িয়ে ধরেন অধিনায়ক।

ড্রেসিংরুমেও আনন্দ প্রকাশের প্রাপ্তি ছিল এটিই। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও ভূয়সী প্রশংসা করলেন খালেদের।

উইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান কাইল মেয়ার্স খালেদের শিকার।  বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে দ্বিশতক হাঁকানো এ অলরাউন্ডারকে ১৫০ ছুঁতে দেননি খালেদ। ২০৮ বলে ১৪৬ রানে মেয়ার্সকে শরিফুলের ক্যাচ বানান খালেদ।

তার আগে অ্যালজারি জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন খালেদ। জোসেফ করেন ৬ রান। শেষ ব্যাটার হিসেবে তুলে নেন জাইডেন সিলসকে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT