1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজীব রাজবাড়ীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার বিশ্বজুড়ে হঠাৎ চ্যাটজিপিটিতে প্রযুক্তিগত বিভ্রাট, থমকে গেছে দৈনন্দিন কাজ রোহিঙ্গা পরিচয় অস্বীকার মিয়ানমারের, প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার উদ্বেগ যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ থেকে খালাস রিয়াল ডিফেন্ডার আসেনসিওর ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, বিশ্বজুড়ে শীর্ষ দূষিত কুচিং সাভারে মাদরাসাছাত্রকে শিশু যৌন নির্যাতনের অভিযোগ, ৮ দিন পর পুলিশের অভিযান স্পেনের কাছে ৮৩ অভিবাসীর মৃত্যুর করুণ আশঙ্কা, ২৭ দিন সাগরে ভেসে উদ্ধার ৪৪ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশি সহ ৯৬ অভিবাসন প্রত্যাশী আটক ২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাই করছে ভক্সওয়াগন গরুর মাংস যেভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি

শক্তিশালী হতে পারে ‘এল নিনো’, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের | জলবায়ু পরিবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View
এল নিনোর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, শুষ্ক ফাটা মাটি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতীকী চিত্র
চলতি বছরের শেষ নাগাদ 'এল নিনো' চরম রূপ নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এর প্রভাবে বিশ্বজুড়ে খরা, বন্যা ও রেকর্ড তাপপ্রবাহের চরম ঝুঁকি তৈরি হতে পারে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চলতি বছরের শেষ নাগাদ প্রাকৃতিক জলবায়ুপ্রক্রিয়া ‘এল নিনো’ শক্তিশালী থেকে ‘অত্যন্ত শক্তিশালী’ পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির প্রভাব আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তীব্র থাকবে এবং এর ধারাবাহিক প্রতিক্রিয়া ২০২৭ সাল পর্যন্ত বিশ্ব জলবায়ুতে বহাল থাকতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ডব্লিউএমও জানায়, মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠদেশের পানি অস্বাভাবিক গরম হয়ে ওঠায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুমণ্ডলীয় চাপ, বৃষ্টিপাত ও বাতাসের স্বাভাবিক প্রবাহ এলোমেলো হয়ে যেতে পারে। ফলে বিভিন্ন দেশে খরা, আকস্মিক বন্যা ও রেকর্ড তাপপ্রবাহের মতো চরম প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পাবে।

জলবায়ু পরিবর্তনের কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন এমনিতেই উর্ধ্বমুখী, তার ওপর এই শক্তিশালী এল নিনো যুক্ত হওয়াকে মারাত্মক হুমকি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো জানান, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও পানিসম্পদের মতো সংবেদনশীল খাতগুলোতে এর বড় আঘাত আসতে পারে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলোকে এখনই আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এল নিনোর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, সাধারণত দুই থেকে সাত বছর পরপর আবির্ভূত হওয়া এই প্রাকৃতিক প্রক্রিয়াটি দীর্ঘ ৯ থেকে ১২ মাস স্থায়ী হতে পারে। এর আগে অতি শক্তিশালী এল নিনোর প্রভাবেই ২০২৪ সাল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে নথিভুক্ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT