দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে রনজিলা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মূল আসামির নাম মো. পনি ওরফে ‘প্যাারা পনি’। আজ রবিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বসিলতায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
ঘটনার মূল পয়েন্টসমূহ:
ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ছিনতাই রোধে টহল জোরদারের পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।