1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান

গোপালগঞ্জ থেকে খুলনার চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪২ Time View
র‍্যাব সদস্যদের মাঝখানে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে থাকা গ্রেপ্তারকৃত আসামি সাইফি এবং তাঁর সামনে টেবিলে রাখা উদ্ধারকৃত শটগান, রিভলভার ও চাপাতি।
লবণচরা এলাকায় দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার পর গোপালগঞ্জে আত্মগোপনে থাকা সন্ত্রাসী সাইফিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। অভিযানকালে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে শটগান, রিভলভার ও চাপাতিসহ ভারী অস্ত্রশস্ত্র।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সাইফি নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাঙ্কশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। শুক্রবার (২১ আগস্ট) রাতে গোপালগঞ্জের মাঝিগাতি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরা আশিবিঘা বালুর মাঠ এলাকায় দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই আত্মগোপনে চলে যান সাইফি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, এক রাউন্ড গুলি এবং তিনটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাব-৬ হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT