1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান নারী, বিশেষ নির্বাচনে জয়ী আয়েশা ওয়াহাব মন্ত্রিসভায় বড় রদবদল: স্থানীয় সরকারে মঈন খান, তথ্যে পার্থ, বিমানে মিল্লাত গোপালগঞ্জ থেকে খুলনার চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি আটক কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মেলা সম্পন্ন, বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত কক্সবাজারের নতুন এডিসি মো. সাইফুল ইসলাম চিতলমারীতে সবজির বাম্পার ফলন: দাম না পেয়ে হতাশায় চাষিরা মাকে মারধর ও মাদক সেবনের অপরাধে যুবকের ১ বছরের কারাদণ্ড! মোবাইলের বিরোধে প্রাণ গেল সাকিবের, চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন! আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কক্সবাজারের নতুন এডিসি মো. সাইফুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
কক্সবাজারের নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাইফুল ইসলামের একটি আনুষ্ঠানিক পাসপোর্ট সাইজ ছবি।
কক্সবাজার জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বর্তমানে সরাইলের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা আগামী সপ্তাহেই নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম (১৮০৭৩)। গত ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়।

নবনিযুক্ত এডিসি মো. সাইফুল ইসলাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি আগামী সপ্তাহের মধ্যেই কক্সবাজারে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন।

উল্লেখ্য, কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বদলি হওয়ার পর থেকেই জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT