1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়?

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ১, আতঙ্কে বাংলাদেশি পর্যটকেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯৬ Time View
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আগুনে ক্ষতিগ্রস্ত শিখা ইন হোটেল ভবন
কলকাতার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তদন্তে নেমেছে পুলিশ; ঘটনায় জড়িত থাকায় লিজগ্রহীতাকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

কলকাতার ব্যস্ততম পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতির অভিযোগে হোটেলটির মূল লিজগ্রহীতা আবু জাফরকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

এন্টালি মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জোড়াসাঁকোর বাসিন্দা আবু জাফরের নামে হোটেলটি ইজারা নেওয়া ছিল। তবে ঘটনার পর থেকে হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্র পলাতক রয়েছেন। পাশাপাশি পার্শ্ববর্তী ‘যাপন’ হোটেলের কর্মীসহ আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, মৃতদের দেহের ময়নাতদন্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, সব প্রশাসনিক আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার লাশগুলো স্বজন ও বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার বাংলাদেশি পর্যটকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে; নিরাপত্তার স্বার্থে অনেকেই ঝুঁকিপূর্ণ হোটেল ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

ভয়াবহ এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার প্রায় ১,২০০টি আবাসিক হোটেলের অগ্নিসুরক্ষা ব্যবস্থা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ, পুরসভা ও দমকল বিভাগ। তবে বিরোধী বামদল (সিপিএম) ও বিজেপির জ্যেষ্ঠ নেতারা এই ঘটনাকে প্রশাসনের দুর্নীতি ও চরম নজরদারির অভাব বলে তীব্র সমালোচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT