1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন এক টাকায় শিক্ষার সদস্যদের হাত থেকে শিক্ষা উপকরণ গ্রহণ করছে শিক্ষার্থীরা
চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’র উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

ডেইলি বাংলার আকাশ :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’র উদ্যোগে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, হিফজখানা ও এতিমখানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও কলম বক্স তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সানু আক্তার নদী বলেন, “’Give 1 taka daily, Bangladesh change gradually’—এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমাদের এই পথচলা। শিশুদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতেই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।”

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ঝরে পড়া রোধ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগের পাশে দাঁড়ানো উচিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমর্ত্য সাহা, ক্লাসরুম ইনচার্জ মোহাম্মদ রুম্মান আলম খান, অফিস সম্পাদক আলহাজ্ব রানা, সহকারী ইভেন্ট সেক্রেটারি আলিম বিন মুসাদ এবং চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমানসহ অন্যান্য সামাজিক নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতে তাদের এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT