1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছেন বিএনপির চার নতুন স্থায়ী কমিটির সদস্য
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্যরা।

ডেইলি বাংলার আকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন চত্বরে বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ এবং শহীদ জিয়াউর রহমানের মাজার শরীফে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, “আমাদের প্রধান কাজ দলের সঙ্গে সাধারণ জনগণের সাঁকো বা সম্পর্ক আরও দৃঢ় করা। আমরা সরকারের সঙ্গে জনগণের সেই আস্থার মেলবন্ধন তৈরি করব।”

দলের স্থায়ী কমিটির অপর নতুন সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের রাজনৈতিক জীবনে অমানসিক নির্যাতন ও অন্যায়ের শিকার হওয়া সত্ত্বেও কখনোই প্রতিহিংসা বা হিংসাত্মক কোনো আচরণ প্রকাশ করেননি। আজ জনগণ দল ও নেতৃত্বকে বিশ্বাস করে পাশে দাঁড়িয়েছে।”

শ্রদ্ধা নিবেদনকালে স্থায়ী কমিটির অপর দুই নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী ও অ্যাডভোকেট মো. ইসমাইল জবিউল্লাহসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT