1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৮ Time View
সোনারগাঁও হোটেলে রবি আজিয়াটা কর্তৃক সার্কেল ব্র্যান্ড উন্মোচনের দৃশ্য
রাজধানীর সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এয়ারটেলের নতুন ব্র্যান্ড ‘সার্কেল’-এর শুভ উন্মোচন করেন রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অন্যতম পরিচিত ব্র্যান্ড ‘এয়ারটেল’ নতুন নামে তাদের যাত্রা শুরু করেছে। দীর্ঘ ১৬ বছরের পথচলা শেষে তরুণদের কাছে জনপ্রিয় এই মোবাইল অপারেটরটির নাম বদলে এখন করা হয়েছে ‘সার্কেল’।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন এই ব্র্যান্ডটির উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।

গ্রাহকদের আশ্বস্ত করে রবি জানিয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তিত হলেও সেবার মানে কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের ০১৬ সিরিজের সিম নম্বর, বর্তমান প্যাকেজ, ব্যালান্স এবং এমএফএস (MFS) সংক্রান্ত সকল লেনদেন ও অ্যাকাউন্ট আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।

রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গী হয়ে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী বিবর্তন। ব্র্যান্ডের নাম বদলালেও গ্রাহকদের প্রতি আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।”

প্রতিষ্ঠানটি জানায়, ‘আসল সংযোগ, সবসময় সচল’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ‘সার্কেল’ নতুন প্রজন্মের ডিজিটাল চাহিদা মেটাতে কাজ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিনোদন, গেমিং ও কনটেন্ট মেকিংয়ে তরুণদের আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দিতে বিনিয়োগ অব্যাহত রাখবে ব্র্যান্ডটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT