1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
ঝিনাইদহের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনের সময় রোগীদের চিকিৎসা সেবার খোঁজ নিচ্ছেন এবং কর্মকর্তা-চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

গত ১৭ বছরের শাসনকালে চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিদ্যমান পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে। পাশাপাশি চিকিৎসকের ঘাটতি পূরণে শিগগিরই নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াসহ দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার।

রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সকালে আগাম বার্তা ছাড়াই হঠাৎ ব্যক্তিগত জিপে চেপে মহেশপুর ও কোটচাঁদপুর হাসপাতালে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজখবর নেন এবং মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে ওষুধের মজুত পরীক্ষা করে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রীর আচমকা আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা হাসপাতালে ছুটে আসেন। এদিকে মন্ত্রী ঝিনাইদহ সদর হাসপাতালেও যেতে পারেন—এমন খবরের পর সকাল থেকেই তটস্থ ছিলেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সকাল ৭টার আগেই কর্মস্থলে পৌঁছে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক ব্যবস্থা তদারকি করেন। আর সকাল ৮টার পর থেকেই একে একে হাজির হন অন্যান্য চিকিৎসকেরা, যার ফলে হাসপাতালের নিত্যদিনের চিত্রেই ঘটে আমূল পরিবর্তন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT