1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়?

বগুড়ার শেরপুরে চাঞ্চল্য: একই দিনে দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের অনশন!

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২১৫ Time View

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় প্রেমের জেরে সৃষ্টি হয়েছে এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা। মা-বাবার দেওয়া অন্য জায়গার বিয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে একই দিনে দুই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছে দুই জমজ বোন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাঞ্চনপুর ও কবরস্থানপাড়া এলাকায় পৃথক দুটি বাড়িতে অনশন শুরু করে এই দুই কিশোরী। হঠাৎ করে একই দিনে দুই জমজ বোনের এমন পদক্ষেপে পুরো এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনরত দুই বোন গাড়িদহ তালপট্টি (হাটগাড়ি) এলাকার মোমিনুর রহমানের মেয়ে। এদের একজন অষ্টম শ্রেণির এবং অন্যজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। অনশনরত বোনদের একজন কাঞ্চনপুর এলাকার রইসুদ্দিনের ছেলে আরাফাতের বাড়িতে এবং অপর বোন কবরস্থানপাড়া এলাকার বিপ্লব হোসেনের ছেলে সোহানের (১৫) বাড়িতে অবস্থান নিয়েছে। কথিত দুই প্রেমিক আরাফাত ও সোহান পরস্পর ঘনিষ্ঠ বন্ধু এবং তারা উভয়েই স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

অনশনে বসা দুই বোন জানায়, তাদের পরিবার থেকে এক প্রবাসী যুবকের সঙ্গে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল। কিন্তু তারা এখনো পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং মা-বাবার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। পরিবারকে নিজেদের সিদ্ধান্তের কথা বোঝাতে ও প্রেমের সম্পর্ক পরিণতি দিতেই তারা প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নিতে বাধ্য হয়েছে।

শনিবার সন্ধ্যায় দুই বোন আলাদাভাবে তাদের প্রেমিকের বাড়িতে অবস্থান নিলে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। এরপর থেকেই অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরীকে দেখতে উৎসুক মানুষ বাড়ি দুটিতে ভিড় জমাতে থাকে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শহিদুল ইসলাম জানান, বিষয়টি সত্য। তবে পাত্র-পাত্রী উভয় পক্ষই এখনো অপ্রাপ্তবয়স্ক বা নাবালক। তাই আইনগত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই পরিবারকেই খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

বর্তমানে অনশনরত দুই বোন তাদের নিজ নিজ প্রেমিকের বাড়িতেই অবস্থান করছে। যেহেতু সংশ্লিষ্ট সকলেই অপ্রাপ্তবয়স্ক, তাই আইনগত জটিলতা এড়িয়ে দুই পরিবার কীভাবে এর সমাধান খুঁজে বের করে, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT