1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ময়মনসিংহের তিন উপজেলায় পানিতে ডুবে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ময়মনসিংহের গৌরীপুর, গফরগাঁও ও ফুলপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে মারা যায় রিয়ামনি (৮) ও তার ছোট বোন ইলমা আক্তার (৪)। রিয়ামনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পর রিয়ামনি তার ছোট বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। একপর্যায়ে ইলমা পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রিয়ামনিও পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা রিয়ামনিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিখোঁজ ইলমাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪৫ মিনিটের উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মুনতাহা (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

অপরদিকে ফুলপুর উপজেলার বেলটিয়া গ্রামে বাড়ির পাশের পানিতে ডুবে লামিয়া আক্তার (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পৃথক তিনটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT