1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় ফরিদপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী কারাগারে । খামেনির স্মরণে তেহরানে গণসমাবেশ, প্রতিশোধ ও নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা অসুস্থ ইউপি চেয়ারম্যান নুরুল আলমকে হাসপাতালে দেখে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংখ্যালঘুদের সমান রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতে কার্যকর উদ্যোগের আহ্বান ফরিদপুরে ডিএনসির অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার দেশে ফেরার এক মাস আগেই সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সাময়িক বরখাস্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে চারজন আটক, উদ্ধার হলো ফাঁদ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সরকার উৎখাতের পরিকল্পনাসংক্রান্ত একটি ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি শনিবার (৪ জুলাই) প্রকাশ্যে আসে।

বরখাস্তের আদেশে বলা হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ২৬ জুন অনুষ্ঠিত একটি ভার্চ্যুয়াল সভায় তিনি অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের দাবি, ওই সভায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তিনি। সেখানে বর্তমান সরকারকে উৎখাত এবং নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ-সংক্রান্ত ভিডিও ও অডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে।

বিশ্ববিদ্যালয় আইন-২০০৬-এর সংশ্লিষ্ট ধারা এবং কর্মচারী সংবিধির বিধান অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান জানান, কর্তৃপক্ষের নির্দেশে তদন্তের সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহা বলেন, বরখাস্তের চিঠি বিভাগে পৌঁছেছে বলে তিনি জেনেছেন, তবে তখনও সেটি হাতে পাননি। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT